ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল Logo এবার অমিতাভ-অভিষেককে সরাসরি হত্যার হুমকি, প্রস্তুত ২০০ লোক! Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল Logo রোনালদোর মায়ের কথার জবাবে পর্তুগালের কোচের খোঁচা

স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। স্কটল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বিবর্ণ ছিল তারা। শেষ পর্যন্ত শিমরন হেটমায়ার ঝড়ে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শুরু করে চার মেরে। কভার দিয়ে ব্রেন্ডন ম্যাকমুলেনের বল বাউন্ডারির বাইরে পাঠান ব্র্যান্ডন কিং। তার সঙ্গে ক্রিজে ছিলেন শাই হোপ। দুজনে মিলে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। পাওয়ার প্লের শেষ দুই ওভারে আসে মাত্র ৬ রান। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৩৩ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ পরের ওভার থেকে মারকুটে।

সপ্তম ওভারের প্রথম বলে ছক্কা, তারপর টানা দুটি চার মারেন কিং। ওই ওভারে আসে ১৭ রান। নবম ওভারে হোপকে থামান লিস্ক। ২২ বলে মাত্র ২ চারে ১৯ রান করেন ক্যারিবিয়ান ব্যাটার। পরের ওভারে কিংকেও হারায় উইন্ডিজ। ৩০ বলে চারটি চার ও এক ছয়ে ৩৫ রান করেন তিনি। 

হেটমায়ার ও রভম্যান পাওয়েল রানের গতি বাড়ান। ১১, ১২ ও ১৩ ওভারে তাদের পাঁচটি ছক্কা ও দুটি চারে আসে ৪৯ রান। হেটমায়ার ছিলেন মারকুটে। ২২ বলে ১৪তম ওভারে ফিফটি করেন তিনি।

এরপর থমকে গিয়েছিল রানের গতি। ১৭তম ওভারে তিন চার মেরে ১৪ রান তুলে ছন্দ ফেরান হেটমায়ার ও রাদারফোর্ড। শেষের আগের ওভারের শেষ বলে হেটমায়ার থামেন। ৩৬ বলে ২ চার ও ৬ ছয়ে ৬৪ রান ছিল তার ব্যাটে। শেষ ওভারের প্রথম বলে রাদারফোর্ডের ১৩ বলে ২৬ রানের ইনিংস থেমে যায়। রোমারিও শেফার্ড শেষের আগের বলে ছক্কা মেরে দলীয় স্কোর ১৮০ পার করেন।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ

স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৫:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬