ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। স্কটল্যান্ডের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বিবর্ণ ছিল তারা। শেষ পর্যন্ত শিমরন হেটমায়ার ঝড়ে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংস শুরু করে চার মেরে। কভার দিয়ে ব্রেন্ডন ম্যাকমুলেনের বল বাউন্ডারির বাইরে পাঠান ব্র্যান্ডন কিং। তার সঙ্গে ক্রিজে ছিলেন শাই হোপ। দুজনে মিলে টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেননি। পাওয়ার প্লের শেষ দুই ওভারে আসে মাত্র ৬ রান। প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৩৩ রান তোলা ওয়েস্ট ইন্ডিজ পরের ওভার থেকে মারকুটে।

সপ্তম ওভারের প্রথম বলে ছক্কা, তারপর টানা দুটি চার মারেন কিং। ওই ওভারে আসে ১৭ রান। নবম ওভারে হোপকে থামান লিস্ক। ২২ বলে মাত্র ২ চারে ১৯ রান করেন ক্যারিবিয়ান ব্যাটার। পরের ওভারে কিংকেও হারায় উইন্ডিজ। ৩০ বলে চারটি চার ও এক ছয়ে ৩৫ রান করেন তিনি। 

হেটমায়ার ও রভম্যান পাওয়েল রানের গতি বাড়ান। ১১, ১২ ও ১৩ ওভারে তাদের পাঁচটি ছক্কা ও দুটি চারে আসে ৪৯ রান। হেটমায়ার ছিলেন মারকুটে। ২২ বলে ১৪তম ওভারে ফিফটি করেন তিনি।

এরপর থমকে গিয়েছিল রানের গতি। ১৭তম ওভারে তিন চার মেরে ১৪ রান তুলে ছন্দ ফেরান হেটমায়ার ও রাদারফোর্ড। শেষের আগের ওভারের শেষ বলে হেটমায়ার থামেন। ৩৬ বলে ২ চার ও ৬ ছয়ে ৬৪ রান ছিল তার ব্যাটে। শেষ ওভারের প্রথম বলে রাদারফোর্ডের ১৩ বলে ২৬ রানের ইনিংস থেমে যায়। রোমারিও শেফার্ড শেষের আগের বলে ছক্কা মেরে দলীয় স্কোর ১৮০ পার করেন।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

স্কটল্যান্ডকে বড় লক্ষ্য দিলো ওয়েস্ট ইন্ডিজ

আপডেট সময় ০৫:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬