সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত জরুরি সভা, থাকবেন বাহিনী প্রধানরা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আইন-শৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভা আহ্বান করেছে সরকার। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জরুরি এ সভা অনুষ্ঠিত হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, বিকেল ৫টায় যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে বিশেষ আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে। বিশেষ এ সভায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ডিজি কোস্ট গার্ড, ডিজি বিজিবি, ডিজি র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত থাকবেন।

সূত্রে আরো জানা গেছে, জরুরি এ আইন-শৃঙ্খলা সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। নির্বাচনের আগে সম্ভাব্য রাজনৈতিক আন্দোলন, সহিংসতা ও নাশকতার ঝুঁকি পর্যালোচনা করে তা দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রস্তুতি ও করণীয় নির্ধারণে গুরুত্ব দেওয়া হতে পারে।

পাশাপাশি রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও নির্বাচন সংশ্লিষ্ট অফিস-আদালতের নিরাপত্তা জোরদার, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা এবং মাঠপর্যায়ে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সভায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা এবং নির্বাচন-পূর্ব সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর কিন্তু সংযত অবস্থান নেওয়ার নির্দেশনাও আসতে পারে।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com