রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

‘বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে না’

সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে পাঁচবার গণহত্যার মাধ্যমে তিন হাজারের বেশি নিরীহ মানুষকে হত্যা করেছে। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে দেওয়া হবে না।

রবিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মাঠে বাংলাদেশে খেলাফজ মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মামুনুল হক বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। শেখ হাসিনা ও তার খুনি মন্ত্রিসভার সদস্যসহ শেখ হাসিনার মনোরঞ্জনের জন্য বুলেটের আঘাতে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে যেসব প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের বিচার না পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে বন্ধ রাখতে হবে। আমাদের ধারণা, যে পরিমাণ হত্যাকাণ্ড, গুম, অপহরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অর্থপাচার করেছে… বিচার শেষ হওয়ার পর আওয়ামী লীগে বাটি চালান দিয়ে আওয়ামী লীগের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী পাবে না। 

তিনি বলেন, সংবিধান সংস্কার হচ্ছে। সংস্কারে সব দল সহযোগিতা করছে। কিন্তু সংবিধান সংস্কারের নামে মুসলমানদের একত্ববাদের পরিবর্তে বহুত্ববাদ অন্তর্ভুক্ত করার পাঁয়তারা করা হচ্ছে। পরিষ্কার বলছি, বহুত্ববাদকে বাতিল করে মহান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে।  

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, অর্থনীতিতে বাংলাদেশ কয়েক মাসে মজবুত হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে উৎসাহী হচ্ছে। রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ ছিল। 

দ্রুত সময়ে যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ খেলাফতে মজলিসের রিকশা প্রতীকে সিরাজগঞ্জ-১ আসনে  মাওলানা আব্দুস সামাদ খান, সিরাজগঞ্জ-২ আসনে মুফতী আহমাদুল্লাহ সিরাজী, সিরাজগঞ্জ-৩ আসনে আব্দুর রউফ ও সিরাজগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে মুফতী নজরুল ইসলামের নাম ঘোষণা করেন।

সভায় কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, যুগ্ম সচিব মুফতি শরাফত হোসাইনসহ জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com