সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার: প্রধানমন্ত্রী সংসদ তোষামোদের জায়গা নয়, ট্যাক্সের টাকায় যেন চরিত্র হনন না হয়: বিরোধীদলীয় নেতা ‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ন্যায় বিচার সকলের মৌলিক অধিকার: জোনায়েদ সাকী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও ব্রাহ্মণবাড়িয়া-০৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আগামী নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার প্রতিষ্ঠা করতে চান তারা। তিনি এমন একটি রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশার কথা তুলে ধরেন, যেখানে বিচার বিভাগ হবে স্বাধীন, নিরপেক্ষ ও গতিশীল—এবং শোষিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষ স্বল্প খরচে দ্রুত ন্যায়বিচার পাবেন।

তিনি বলেন, ন্যায়বিচার মানুষের মৌলিক প্রয়োজনের অংশ। খাদ্য ও বস্ত্র যেমন জীবনধারণের জন্য অপরিহার্য, তেমনি ন্যায়বিচার ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের চরশিবপুর গ্রামে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়ার কবর জিয়ারত এবং তার পিতা রহমত উল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকি বলেন, নয়ন হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা হবে এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে বাঞ্ছারামপুর উপজেলার চার শহীদের হত্যার বিচারও করা হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ন্যায়বিচারের অভাব সমাজে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টি করে। একটি দেশে সামাজিক শান্তি ও শক্তিশালী আর্থসামাজিক কাঠামো গড়ে তুলতে অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক ও দ্রুত বিচার অত্যন্ত জরুরি।

কবর জিয়ারত শেষে তিনি শিবপুর বাজার মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় মাথাল প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে বিকেলে সোনারামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নয়ন মিয়া নিহত হন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com