বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মেক্সিকান চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা জেরার্ডো তারাসেনা আর নেই। ৩১ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। ভক্তদের কাছে তিনি ‘নারকোস: মেক্সিকো’নামে পরিচিত।

জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘পাবলো অ্যাকোস্টা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি। এছাড়াও ‘অ্যাপোক্যালিপ্টো’, ‘দ্য ভায়োলিন’, ‘ম্যান অন ফায়ার’ এবং ‘সেভিং প্রাইভেট পেরেজ’-এর মতো চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে।

অভিনেতার মৃত্যুর তিন পরও সঠিক কারণ জানা যায়নি। তবে মেক্সিকান একাডেমি অফ ফিল্ম আর্টস অ্যান্ড সায়েন্সেস এবং ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাক্টরস সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

এই তারকার মৃত্যুতে শোক প্রকাশ করে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাক্টরস (ANDA) এক বিবৃতিতে জানায়, ‘জেরার্ডো তারাসেনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর পরিবার, বন্ধু-বান্ধব এবং শিল্পী সমাজের শোকের অংশীদার। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

জেরার্ডোর মৃত্যুতে মেক্সিকান একাডেমি অফ ফিল্ম আর্টস অ্যান্ড সায়েন্সেস শ্রদ্ধা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে উল্লেখ করেছে, মেক্সিকান চলচ্চিত্রে তাঁর কাজ এবং তাঁর সেই অবিস্মরণীয় মুখাবয়ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

জেরার্ডো তারাসেনার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল মেক্সিকো সিটির ইউনিভার্সিটি সেন্টার অফ থিয়েটার থেকে। ২০০১ সালে ‘দ্য মেক্সিকান’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে। কাজের স্বীকৃতিস্বরূপ ২০০৭ সালে ‘দ্য ভায়োলিন’ চলচ্চিত্রে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রের জন্য তিনি মেক্সিকোর অস্কার হিসেবে পরিচিত ‘আরিয়েল অ্যাওয়ার্ড’ পান।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com