রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের কোনো সম্পর্ক নেই: অর্থমন্ত্রী আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচি : মতপার্থক্য নিরসনে আলোচনা অব্যাহত গুলি, আগুন, জিম্মি: বন্দুকধারীর হামলায় কিয়েভে নিহত ৬ দেশে জ্বালানির দাম বৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা: জামায়াত আমির দাম বেড়ে অকটেনের লিটার ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা, শান্তি আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু সরকার শূন্য থেকে কাজ শুরু করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপ খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থন জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। যা নিয়ে চলছে জোর আলোচনা।

আইসিসিও বেশ চাপে। বোর্ড সদস্যদের নিয়ে জরুরি মিটিংয়ে বসার খবর গণমাধ্যমে আসলেও পরে জানা গেলো, আইসিসি এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কী করবে।

এরই মধ্যে আজ (সোমবার) লাহোর থেকে শ্রীলঙ্কার কলম্বোতে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। বাবর আজম-সালমান আলি আগারা আগামীকাল বিশ্রাম নেবেন। আগামী ৪ ফেব্রুয়ারি পাকিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে ওয়ার্মআপ ম্যাচ হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com