রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন অধ্যাপক মাহবুব আলম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মাহবুব আলম মজুমদার। সম্প্রতি তিনি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মাননা ‘স্পিরিট অব সালাম অ্যাওয়ার্ড ২০২৬ ’-এ ভূষিত হয়েছেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।

ইতালিভিত্তিক তত্ত্বীয় পদার্থবিদ্যার আন্তর্জাতিক কেন্দ্র (আইসিটিপি) প্রবর্তিত এই পুরস্কারটি নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক আবদুস সালামের আদর্শ ও উত্তরাধিকারকে সমুন্নত রাখার স্বীকৃতিস্বরূপ দেওয়া হয়। উন্নয়নশীল বিশ্বে বিজ্ঞান, শিক্ষা এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধিতে যারা অসাধারণ অবদান রাখেন, তাদেরই এই সম্মাননা দেওয়া হয়। 

অধ্যাপক মজুমদার তার দীর্ঘ কর্মজীবনে কম্পিউটেশনাল সায়েন্স এবং ডেটা সায়েন্সের প্রসারে যে ভূমিকা রেখেছেন, আইসিটিপি সেটির স্বীকৃতি হিসেবে এই পদক দিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com