ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

দেশে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট

দেশে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার ভোর ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে তিন মাত্রার ওই ভূকম্পনটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটে। ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ২০৮ কিলোমিটার।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ৩ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্পটি মৃদু শ্রেণির ভূমিকম্প। এর উপৎপত্তিস্থল ঢাকা থেকে উত্তর-পূর্বের সিলেটে। যার অবস্থান নির্ণয় করা হয়েছে অক্ষাংশ ২৪.৮৫° উত্তর এবং দ্রাঘিমাংশ ৯২.০৭° পূর্বে।

একই তথ্য জানিয়ে প্রতিবেশী ভারতের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। দেশটির ত্রিপুরা রাজ্যের আমারপুর থেকে এর দূরত্ব ছিল ১৫৩ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।

এর আগে গত বছর নভেম্বরের শেষদিকে দেশে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়। যেগুলোর উৎপত্তিস্থল ছিল নরসিংদী ও ঢাকা। এরমধ্যে গত ২২ নভেম্বর সন্ধ্যায় ১ সেকেন্ডে ব্যবধানে দেশে ২ বার ভূকম্পন অনুভূত হয়। 

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

দেশে অনুভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেট

আপডেট সময় ০৫:৫৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬