শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

সাবেক এমপি বাহাউদ্দিন ও পরিবারের ৪৬ ব্যাংক হিসাব ফ্রিজ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৪৬টি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এদিন দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. হোসাইন শরীফ অভিযোগ সংশ্লিষ্ট সাবেক এই এমপি ও তার পরিবারের সদস্যদের নামে থাকা এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে পাওয়া রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, বাহাউদ্দিন নাছিম ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন এবং জমা করেছেন।

তারা বিভিন্ন ব্যাংকে থাকা তাদের হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়া বা বিদেশে পাচারের চেষ্টা করছেন। এসব ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেওয়া হলে রাষ্ট্রের সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে হিসাবগুলোর লেনদেন ফ্রিজ বা অবরুদ্ধ করা জরুরি।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com