সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘জীবনবান্ধব বাজেট’ মানুষের জন্য, সুবিধাভোগী গোষ্ঠীর নয়: প্রধানমন্ত্রী ভোটের মুখে ‘হলুদ সাংবাদিকতা’: তারেক রহমানকে ঘিরে সেই মিডিয়া ট্রায়াল আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত ২৯ দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুপুরে ‘ভিসা আমরা চিরদিনই দিতাম, বাংলাদেশকে আমাদেরই অঙ্গ মনে করি’ সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল

শেরপুরে জামায়াতের জনসভা শুরু

শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

শেরপুরে জামায়াতের নির্বাচনি জনসভা ঘিরে কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে। পৌর শহরের শহীদ দারোগ আলী পৌরপার্কে এ জনসভার আয়োজন করেছে সংগঠনটি।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পৌরপার্কে এ জনসভায় জামায়াতের নেতাকর্মী ও সর্মথকরা আসতে শুরু করেন। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে পুরো শেরপুর শহর।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বলেন, জনসভায় ১১টার দিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেবেন। এর আগে তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করবেন ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর তিনি পৌরপার্কের এ জনসভায় যোগ দিবেন। এরই মধ্যে জেলার ৫২টি ইউনিয়নের জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হওয়া শুরু করেছেন।

জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, জনসভা ঘিরে ব্যপক নিরাপত্তা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব কাজ করছে। শহরের যানজট নিরসনে জেলা পুলিশের ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। আশা করি, শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com