ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

বাবার মৃত্যুতে শোকাহত কোনাতের গোলে উচ্ছ্বসিত লিভারপুল

বাবার মৃত্যুর শোক এখনো কাটিয়ে ওঠেননি ইব্রাহিম কোনাতে। তবে পেশাদারিত্ব দেখালেন তিনি মাঠে ফিরেই। লিভারপুলের জার্সিতে গোল করে প্রশংসিত হলেন এই ডিফেন্ডার। তার গোলে উচ্ছ্বসিত ক্লাবের খেলোয়াড় থেকে শুরু করে কোচও।

গতকাল নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলের জয়ে লিভারপুলের চতুর্থ গোল করেন কোনাতে। কোচ আর্নে স্লট এই ডিফেন্ডারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘তার কঠিন দুটি সপ্তাহ ছিল এবং সম্ভবত এখনো তার সময়টা কঠিন।

গত সপ্তাহের শেষ দিকে আমরা কথা বলেছিলাম যখন সে এই সপ্তাহের শেষে ফেরার পরিকল্পনা করছিল। তার এই ম্যাচ খেলার কথা ছিল না, কিন্তু যখন সে যখন আমাদের রক্ষণে সমস্যা দেখতে পেলো, সে আমাকে কল করে জানাল, ‘আমি নিউক্যাসলের বিপক্ষে দলকে সাহায্য করতে ফিরতে চাই।’”

স্লট আরও বললেন, ‘সে বুধবার ফিরে এসেছে এবং আমাদের সাথে দুইবার অনুশীলন করেছে। আজ সে শুধু একটি গোলই করেনি বরং একটি দুর্দান্ত ম্যাচ খেলেছে এবং সমর্থকরা পুরো ম্যাচ জুড়েই তার খুব প্রশংসা করেছে। তবে অবশ্যই শেষের দিকে যখন সে গোলটি করেছিল তখন তারা বেশি উচ্ছ্বসিত ছিল; আর ম্যাচ শেষের বাঁশির পর সে যখন ড্রেসিংরুমে প্রবেশ করল, তার সতীর্থরাও ঠিক একইভাবে তার প্রশংসা করছিল।’

কঠিন সময়ে কোনাতে গোল করায় উচ্ছ্বাস স্লটের কণ্ঠে, ‘গোল করা তার জন্য দারুণ, যখন তার একটা কঠিন সময় যাচ্ছে। এই দল দেখিয়েছে, আমরা কঠিন সময়ে সবসময় একে অন্যের পাশে থাকি। গত কিছুদিন ধরে তারা সেভাবেই ছিল তার পাশে। সেজন্যই তাকে গোল করতে দেখে সবাই খুশি। আর অ্যানফিল্ডে এটাই তার প্রথম (লিগ) গোল।’

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বাবার মৃত্যুতে শোকাহত কোনাতের গোলে উচ্ছ্বসিত লিভারপুল

আপডেট সময় ১১:১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬