বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

স্টার অ্যাওয়ার্ড পেলেন জান্নাতুল অনন্য অপ্সরা

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী জান্নাতুল অনন্য অপ্সরা এমইজেএএফ স্টার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ অনুষ্ঠানের আয়োজন করে মিডিয়া জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এমইজেএএফ)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠাটি অনুষ্ঠিত হয়।

পুরস্কার গ্রহণের পর জান্নাতুল অনন্য অপ্সরা বলেন, ‘এ ধরনের স্বীকৃতি কাজের প্রতি আরও দায়িত্বশীল করে তোলে। অল্প সময়ের মধ্যেই দর্শকদের ভালোবাসা ও মিডিয়ার সমর্থন পাওয়াটা আমার জন্য অসীম অনুপ্রেরণা। বিশেষভাবে ধন্যবাদ জানাই আয়োজকদেরকে।’

অল্প সময়ের মধ্যে মিডিয়ায় নিজের অবস্থান দৃঢ় করেছেন তিনি। মডেলিং থেকে ক্যারিয়ার শুরু হলেও, ইতোমধ্যে নাটক ও সিনেমায় সমানভাবে কাজ করছেন। ভবিষ্যতেও ভিন্নধর্মী চরিত্রে দর্শকের সামনে আসার আশাবাদ ব্যক্ত করেছেন এই উদীয়মান অভিনেত্রী।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com