ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ : গণপূর্তমন্ত্রী Logo ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে-নাতে আটক সাব-রেজিস্ট্রার Logo এশিয়ান গেমসে প্রথম ডোপ টেস্টে পজিটিভ থাইল্যান্ডের শাটলার Logo শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সোনার পদক ধরে রাখলো ভারত Logo এশিয়ান গেমসে চরম অব্যবস্থাপনায় আয়োজকদের ওপর ক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া Logo এশিয়ান গেমসে ১ম ডোপ টেস্টে পজিটিভ, সাময়িকভাবে নিষিদ্ধ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা Logo ২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার Logo বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা Logo ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত Logo গাজী নজরুলের বিরুদ্ধে মামলা ডিবিতে হস্তান্তর

ভুটানকে ১২ গোলে উড়িয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

চ্যাম্পিয়নের মতোই সাফ নারী অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ। শনিবার নেপালের পোখারায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল।

এই টুর্নামেন্টের সর্বশেষ আসরে বাংলাদেশ ও ভারত যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার শিরোপা নিজেদের করে নিতে বাফুফে বয়সভিত্তিক এই সাফ চ্যাম্পিয়নশিপকে মহা গুরুত্ব দিয়ে জাতীয় দলকে ঢাকায় রেখে প্রধান কোচকে পাঠিয়েছে নেপালে। সেই মিশনে শুরুটা দুর্দান্তই করেছে বাংলাদেশ।

প্রথম গোল পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২৭ মিনিট। তারপর ভুটানের মেয়েরা শুধু জাল থেকে বলই কুড়িয়েছেন। প্রথমার্ধে চার ও দ্বিতীয়ার্ধে ৮ গোল দিয়ে বাংলাদেশ রীতিমতো ভুটানকে বিধ্বস্ত করে ফেলে।

চার গোল করেছেন মুনকি আক্তার। তিনটি করেছেন তৃষ্ণা রানী ও আলপি আক্তার। অধিনায়ক অর্পিতা বিশ্বাস, মামুনি চাকমা একটি করে গোল করেছেন। বাংলাদেশের মেয়েরা ইনজুরি সময়েই করেছেন ৩ গোল।

চার দেশের টুর্নামেন্টে লিগ ভিত্তিতে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের মধ্যে হবে ফাইনাল। বাংলাদেশের পরের ম্যাচ ২ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

২৪ দিনে রাজউকের প্ল্যান অনুমোদনের উদ্যোগ : গণপূর্তমন্ত্রী

ভুটানকে ১২ গোলে উড়িয়ে সাফে দারুণ শুরু বাংলাদেশের

আপডেট সময় ০৪:২৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬