ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

চুয়াডাঙ্গায় অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত

চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ। ফলে গরমের মাত্রা অসহনীয় হয়ে উঠেছে। শনিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, তাপমাত্রা তুলনামূলকভাবে খুব বেশি না হলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকার কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এমন অবস্থা থাকতে পারে।

শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রচণ্ড গরমের কারণে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। বিশেষ করে দুপুরের দিকে শহর ফাঁকা হয়ে পড়ে।

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার ডাব বিক্রেতা হারুন মিয়া বলেন, রোদ আর গরমে বিক্রিও কমে গেছে। মানুষ ঘর থেকে বের হতে চায় না।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসিন্দা গৃহিণী সালমা খাতুন বলেন, সকালে কাজকর্ম সারতে না পারলে পরে আর সম্ভব হয় না। প্রচণ্ড ঘাম আর অস্বস্তির জন্য ঠিকমতো নিশ্বাসও নিতে কষ্ট হচ্ছে।

শহরের কলেজ মোড়ে দাঁড়িয়ে থাকা রিকশাচালক লিয়াকত আলী বলেন, ঘাম আর গরমে নাকাল হতে হয়। কিন্তু পেটের দায়ে বের হতেই হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহবুবুর রহমান মিলন জানান, এ ধরনের গরমে ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। সবাইকে পরামর্শ দিচ্ছি, প্রয়োজনে ছাড়া বাইরে বের না হতে এবং প্রচুর পানি ও তরল খাবার খেতে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বর্তমানে বৃষ্টির সম্ভাবনা কম। ফলে অস্বস্তিকর গরম পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

চুয়াডাঙ্গায় অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় ০৫:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫