বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

চট্টগ্রাম, প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে তিন বছরের শিশু মিসবাহর মৃত্যু হয়েছে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় শিশুটি বাড়ির পাশে থাকা খোলা নলকূপের গর্তে পড়ে যায়। খেলাধুলার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর রাত ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে বের করা হয়। পরে তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, শিশুটি গর্তে পড়ে মারা গেছে এবং ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com