শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক সই ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল শক্তিশালী দুটি ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা ৩০ শতাংশ চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

বিএনপি ফ্যামেলি কার্ড দেওয়ার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি ভুয়া ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, আমরা তরুণদের কার্ডের নামে ভাতা নয়, আমরা তাদের আত্মনির্ভরশীল করতে চাই, পরনির্ভরশীল করে রাখতে চাই না।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা টাউনহল মাঠে এনসিপি আয়োজিত সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও পথসভায় এসব কথা বলেন তিনি। 

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপির উদ্দেশ্যে বলেন, ভোটাধিকার হরণ, প্রার্থীদের ওপর হামলা ও নারীদের শ্লীলতাহানিকারী আওয়ামী লীগ পালিয়েছে দিল্লিতে। সেই একই পথে হাঁটলে আপনাদের ক্ষেত্রেও একই দশা হবে। এমনকি আগামী নির্বাচনে ভূমিধ্বস পরাজয় বরণ করতে হবে আপনাদের।

তিনি কুমিল্লা বিভাগ সম্পর্কে বলেন, আওয়ামী লীগ কুমিল্লাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বঞ্চিত করে রেখেছিল, আমরা যদি নির্বাচিত হই কুমিল্লাকে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে।

ধানের শীষ, দাড়িপাল্লা, রিক্সা যেখানেই ভোট দেওয়া হোক না কেন, গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে উল্লেখ করে আসিফ মাহমুদ আরও বলেন, গণভোটে হ্যাঁ সীল দিতে হবে, তাহলে আওয়ামী লীগ ফিরে আসার পথ বন্ধ হবে। 

আজ দেখলাম পুরোনো কায়দায় ‘নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ফ্যাসিস্ট  আওয়ামী লীগের মতো আচরণ করলে জনগণ কাউকে ছাড় দেবে না। 

পরে তিনি কুমিল্লা-৬ আসনের জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। 

পথসভায় আরও বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা-৮ মনোনীত প্রার্থী শফিকুল আলম হেলাল, নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা শারমিন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট মো. তরিকুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফজা জাহান প্রমুখ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com