শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়

তাহাজ্জুদের পর একটি দল ভোটকেন্দ্র দখল-সিল মারার পরিকল্পনা করছে

চট্টগ্রাম প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, একটি দল অন্য সব দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভেতর নিয়ে নিয়েছে। সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করেছেন সমালোচনা দিয়ে। বলা হচ্ছে, তাহাজ্জুদের পরে ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পর তারা সীল মারার পরিকল্পনা করছে। ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে। ইনশাল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সব ষড়যন্ত্র রুখে দেবে।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সূত্র ধরে তিনি এসব কথা বলেন ৷

নাহিদ আরও বলেন, ১২ ফেব্রুয়ারি আমরা অপেক্ষা করবো। আমরা ভোট কেন্দ্র পাহারা দেব, আমাদের বোনেরা-মায়েরা, সাধারণ মানুষেরা যেন নির্ভয়ে, নির্বিঘ্নে, উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতে পারে। যারা বাধা হয়ে দাঁড়াবে, যারা ষড়যন্ত্র করবে, তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, আমরা ১০ দল থেকে ১১ দলে উপনীত হয়েছি ৷ এভাবে চলতে থাকলে সবাই ঐক্যবদ্ধ বাংলাদেশে চলে আসবে। আমরা দরজা খোলা রেখেছি। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্যে, সংস্কার, সশাসন ও সার্বভৌমত্বের বাংলাদেশ গড়ে তোলার জন্যে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছি। দেশের এই সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। এই ঐক্য দেশের প্রয়োজনে দেশ রক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য।

এসময় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র ও ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটওয়ারী ও রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান আল বান্নাহ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এনএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com