রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বাংলাদেশের আইন কমিশন তাদের ‘বার্ষিক প্রতিবেদন-২০২৫’ পেশ করেছে।

বঙ্গভবনের এক মুখপাত্র জানান, কমিশনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ প্রতিবেদন পেশ করেন। প্রতিনিধিদলে ছিলেন বিচারপতি শামীম হাসনাইন এবং অধ্যাপক ড. নাইমা হক। 

সাক্ষাৎকালে কমিশনের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি দেশের বিদ্যমান আইন-কানুন যুগোপযোগী ও মানুষের জন্য কল্যাণকর করতে উদ্যোগ গ্রহণের জন্য আইন কমিশনের প্রতি আহ্বান জানান।

এ সময় বঙ্গভবন ও আইন কমিশনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com