ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণের মান আরও উন্নত করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের পদায়ন এবং নিয়মিত বোর্ড সভা আয়োজনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। একইসঙ্গে কলেজটির প্রশিক্ষণমান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন তিনি। 

এ প্রসঙ্গে তিনি বলেছেন, তখন বিদেশের পুলিশ কর্মকর্তারাও নিয়মিত এখানে এসে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী হন।

সোমবার সকালে রাজধানী মিরপুরে পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২০তম সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 

কলেজের সভাকক্ষে আয়োজিত ওই সভায় প্রশিক্ষণ কার্যক্রম আরও যুগোপযোগী ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বোর্ডের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর সাঈদ মাহবুব খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর (অতিরিক্ত আইজিপি) কাজী মোহাম্মদ ফজলুল করিম।

সভায় পুলিশ স্টাফ কলেজে উচ্চতর প্রশিক্ষণ আয়োজন ও প্রশিক্ষণের ক্ষেত্র সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো সংস্কার ও জনবল বৃদ্ধি, অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম জোরদাররাসহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :

ম্যাকাই টেস্ট কি দুদিনেই শেষ, অজিদের মাটিতে এমন ঘটনা কবে-কতবার ঘটেছে

পুলিশ স্টাফ কলেজের প্রশিক্ষণের মান আরও উন্নত করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আপডেট সময় ০৬:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬