ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের Logo কোস্টারিকার মুখোমুখি হওয়ার আগে চমক রাখছেন স্কালোনি Logo জামিন স্থগিত চেয়ে সাবেক সিইসি হাবিবুলের আবেদনের শুনানি ৩ মাস মুলতবি Logo গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি: প্রশাসন কঠোরে, আতঙ্কে জনজীবন Logo নাটোরে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদল-যুবদলে বিক্ষোভ

যতবারই হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ: অপু বিশ্বাস

‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন। 

গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে পোস্টটির কমেন্ট বক্স। মন্তব্যের ঘরে দেখা যায় মুগ্ধতার প্রকাশ। একজন লিখেছেন, “আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ।” 

শুধু ছবিই নয়, ভক্তদের দৃষ্টি কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনও। যেখানে তিনি লিখেছেন, “নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।” 

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সামনে তাকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে। 

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে অপু বিশ্বাসকে। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু

যতবারই হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ: অপু বিশ্বাস

আপডেট সময় ০৬:০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬