বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের রিজার্ভ ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ‘সুখবর’ দিল্লির ব্যাখ্যার প্রতিক্রিয়া জানাল ঢাকা চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

যতবারই হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ: অপু বিশ্বাস

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

‘ঢালিউড কুইন’ অপু বিশ্বাস চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজে তোলা কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্তদের নজর কেড়েছেন। 

গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া ছবিগুলো প্রকাশের পরপরই নেটিজেনদের প্রশংসায় ভরে ওঠে পোস্টটির কমেন্ট বক্স। মন্তব্যের ঘরে দেখা যায় মুগ্ধতার প্রকাশ। একজন লিখেছেন, “আমি তো দেখে ফিদা, এককথায় অসাধারণ।” 

শুধু ছবিই নয়, ভক্তদের দৃষ্টি কেড়েছে অপু বিশ্বাসের দেওয়া ক্যাপশনও। যেখানে তিনি লিখেছেন, “নিজেকে নিয়ে গর্বিত হও, কারণ যতবারই তুমি হোঁচট খেয়েছ, ততবারই ঘুরে দাঁড়িয়েছ।” 

কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন অপু বিশ্বাস। সামনে তাকে কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় সজলের বিপরীতে এবং বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় আদর আজাদের বিপরীতে দেখা যাবে। 

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে অপু বিশ্বাসকে। এ সিনেমায় তার সহশিল্পী ছিলেন চিত্রনায়ক নিরব।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com