বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

আগামী নির্বাচন হবে মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন : সালাহউদ্দিন

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন হবে এদেশের মানুষের ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন। তাই বাংলাদেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার সকালে কক্সবাজারের চকরিয়ার বমু বিলছড়ি ইউনিয়নের জনসভায় যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। 

আগামীতে জনগণ দেশের মালিকানা ফেরত পাবে এ কথা জানিয়ে তিনি বলেন, দেশে যেন আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে না আসে এমন সংবিধান প্রণয়ন করা হবে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। ক্ষমতায় গেলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড, কৃষকদের কৃষি কার্ড দেওয়ার প্রতিশ্রুতির কথাও জানান বিএনপির এই নেতা।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি দল আছে যাদের দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই। তারা শুধু ধর্মের উছিলায় রাজনীতি করছে। আগামীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা হবে, যাতে করে গণতন্ত্রকে পাহারা দিতে পারে, এমন গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা হবে। আগামী নির্বাচন বাংলাদেশের বাঁক বদলে দেওয়ার নির্বাচন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com