ঢাকা ০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল

ভোলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি সড়কের বাইরে ছিটকে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে লালমোহন গজারিয়া এলাকার ডা. আজহারউদ্দীন ডিগ্রি কলেজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি ওয়ালিউল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। অপরদিকে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভোলার উদ্দেশে রওনা দেয়।

পথে গজারিয়া এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ অটোরিকশায় থাকা মা ও ছেলে নিহত হন। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে বাসের অন্তত ৩০ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে লালমোহন ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, এর দুই দিন আগেও একই এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

বাংলা৭১নিউজ/এনএস

Tag :
জনপ্রিয় সংবাদ

আত্মকথা লেখার কারণ জানালেন সোনিয়া গান্ধী

ভোলায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৩

আপডেট সময় ০৫:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬