শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

রাজবাড়ী আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেপ্তার ৫

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

রাজবাড়ী জেলা আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে এ ঘটনা ঘটে। পরে ওই দিন রাতে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সদর থানা-পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— রাজবাড়ী সদর থানার সাজ্জাত হোসাইন (২১), পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), জনি শেখ (২৬), তৌফিক আহম্মেদ তাহিম (১৬) ও মো. মুনজিল শেখ (১৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহিন শেখ রোববার আদালতে হাজিরা দিতে আসেন। এ সময় আদালত চত্বরে তার অনুসারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মুক্তির দাবি জানান।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, আদালত চত্বরে কিছু যুবক স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com