ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ Logo বাংলাদেশ-চীন সহযোগিতা নিয়ে ব্লু পেপার প্রকাশ Logo জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি Logo রাজধানীর বাসে তৃতীয় লিঙ্গের মানুষের জোরজবরদস্তি, অতিষ্ঠ যাত্রীরা Logo ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হামে মৃত্যু শূন্য Logo শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে বাংলাদেশে কেন সহিংসতা Logo ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন জাকের-নাঈম Logo চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট Logo যথাযথ পরিচর্যা পেলে বিশেষ শিশুরাও সাফল্য অর্জন করবে : চট্টগ্রাম ডিসি Logo দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ আটক ৪৯

মালয়েশিয়ার নিলাই এলাকার দেশা পালমায় প্রায় তিন ঘণ্টার অভিযানে ৪৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে সাত বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বিভিন্ন অপরাধের জন্য তাদের আটক করা হয়েছে।

এক বিবৃতিতে ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবক তাহা বলেন, অভিযানে মোট ২৬০ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্য থেকে ইন্দোনেশিয়ার দুইজন পুরুষ এবং চার নারী, বাংলাদেশের সাতজন পুরুষ, মিয়ানমারের ১৪ জন পুরুষ, নেপালের চারজন পুরুষ, ভারতের আট জন পুরুষ এবং এক নারী, পাকিস্তানের পাঁচ জন পুরুষ, নাইজেরিয়ার দুইজন পুরুষ এবং ইয়েমেনের দুইজন পুরুষ রয়েছেন।

আটকদের কোনো বৈধ পাস বা নথি নেই। কেউ কেউ অনুমোদিত সময়ের বেশি সময় ধরে অবস্থান করছিলেন।

ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ১৫(১)(সি) এবং ধারা ৬(১)(সি) এর অধীনে তদন্ত করা হচ্ছে। তদন্ত এবং পরবর্তী পদক্ষেপের জন্য আটকদের লেংগেং ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

সূত্র : দ্য স্টার।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

পাবনায় ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ

মালয়েশিয়ায় সাত বাংলাদেশিসহ আটক ৪৯

আপডেট সময় ০৩:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫