শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ২ সন্তানের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর পূবাইলে ট্রেনে কাটা পড়ে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে নয়নেপাড়া এলাকার রেল ক্রসিংয়ে ঘটনাটি ঘটে। 

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে তারা আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।”

মারা যাওয়ারা হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হোসেনের মেয়ে হাফেজা খাতুন মালা (৩৫)। মারা যাওয়া দুই শিশু হাফিজা খাতুনের সন্তান বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরের মোবাইল রেলগেট এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে হাফিজা খাতুন তার দুই শিশু সন্তানকে নিয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় সামনের দিক থেকে ব্রাহ্মণবাড়িয়া রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন আসছিল। ট্রেন কাছাকাছি আসলে গেটম্যান ও প্রত্যক্ষদর্শীরা তাদের সরে যেতে বলেন। কিন্তু তারা শোনেননি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়।  

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলেই জানতে পেরেছি। তদন্তে বিস্তারিত জানা যাবে।” 

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com