ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা Logo ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা, তথ্য ফাঁস Logo যানজট নিরসনে বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য হবে পৃথক লেন : চসিক প্রশাসক Logo ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি Logo রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো Logo স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইতে সোনিয়াকে নোটিশ Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিরোধী দলীয় নেতা Logo লা লিগায় সর্বকালের সর্বোচ্চ জয়ের রেকর্ড সিমিওনের Logo বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ Logo গাইবান্ধায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মার্কিন আগ্রাসন প্রতিরোধে যেভাবে প্রস্তুতি নিচ্ছে কিউবা

মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করতেই কিউবায় সামরিক প্রস্তুতি মহড়া পরিচালনা করা হচ্ছে বলে শনিবার জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, কিউবা ‘পতনের জন্য প্রস্তুত’ এবং হাভানাকে ‘সমঝোতা করতে’ বলেন। অন্যথায় ভেনেজুয়েলার মতো পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরোকে ৩ জানুয়ারি অভিযানের পর যুক্তরাষ্ট্রের বাহিনী দেশটি থেকে ধরে নিয়ে যায়, ওই অভিযানে বহু মানুষ নিহত হয়। ভেনেজুয়েলা ছিল কিউবার গুরুত্বপূর্ণ মিত্র এবং তেল ও আর্থিক সহায়তার প্রধান উৎস, যা বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প।

দিয়াস-কানেল শনিবার কিউবার সশস্ত্র বাহিনীর একটি ট্যাংক ইউনিটসহ বিভিন্ন সামরিক মহড়া তদারকি করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সশস্ত্র বাহিনীর মন্ত্রী কিউবান জেনারেল আলভারো লোপেস মিয়েরা এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। কিউবান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে দিয়াস-কানেল বলেন, ‘আগ্রাসন ঠেকানোর সবচেয়ে ভালো উপায় হলো সাম্রাজ্যবাদকে আমাদের দেশের ওপর হামলার মূল্য কতটা বেশি হবে, তা হিসাব করতে বাধ্য করা। তিনি আরো বলেন, ‘এটি এই ধরনের সামরিক পদক্ষেপের জন্য আমাদের প্রস্তুতির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, বর্তমান পরিস্থিতিতে এর গুরুত্ব অনেক বেশি।’

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, দিয়াস-কানেলের নেতৃত্বাধীন কিউবার জাতীয় প্রতিরক্ষা পরিষদ সম্প্রতি বৈঠক করেছে, যার লক্ষ্য ছিল দেশের নেতৃত্বের মধ্যে প্রস্তুতি ও সমন্বয়ের মাত্রা বাড়ানো ও উন্নত করা। বিবৃতিতে আরো বলা হয়, পরিষদটি ‘যুদ্ধাবস্থায় রূপান্তরের পরিকল্পনা ও পদক্ষেপ বিশ্লেষণ ও অনুমোদনের’ জন্য বৈঠক করেছে, তবে বিস্তারিত জানানো হয়নি এ বিষয়ে।

সূত্র: এএফপি, আল-আরাবিয়া 

বাংলা৭১নিউজ/এনএস

Tag :
জনপ্রিয় সংবাদ

পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা

মার্কিন আগ্রাসন প্রতিরোধে যেভাবে প্রস্তুতি নিচ্ছে কিউবা

আপডেট সময় ০৬:৫৭:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬