ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে Logo বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতাকর্মীর বাড়িতে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ Logo পূর্বশত্রুতার জেরে স্বামীকে না পেয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা Logo ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যা, তথ্য ফাঁস Logo যানজট নিরসনে বন্দরের পণ্যবাহী গাড়ির জন্য হবে পৃথক লেন : চসিক প্রশাসক Logo ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি Logo রুশ পারমাণবিক স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় প্রস্তুত ন্যাটো Logo স্মৃতিকথায় সাভারকরকে নিয়ে সমালোচনা, ক্ষমা চাইতে সোনিয়াকে নোটিশ Logo অস্ট্রেলিয়া সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন বিরোধী দলীয় নেতা Logo লা লিগায় সর্বকালের সর্বোচ্চ জয়ের রেকর্ড সিমিওনের

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণীর কারণে উড়োজাহাজের নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এজন্য বিমানবন্দরগুলোতে অত্যাধুনিক অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপন, প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল কমিটি ফর ওয়াইল্ডলাইফ হ্যাজার্ড ম্যানেজমেন্ট অ্যাট দ্য এয়ারপোর্টস অব বাংলাদেশ’-এর প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সভায় দেশের বিমানবন্দরগুলোতে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে পাখিসহ বন্যপ্রাণীর চলাচল নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করছে। এ খাতের উন্নয়নে নিরাপদে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করা অপরিহার্য। এ ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে পাখির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষের (বার্ড হিট) তথ্য যাচাই করে বিমানবন্দরগুলোতে কার্যকর বন্যপ্রাণী ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উদ্ভূত সমস্যা সমাধানে অত্যাধুনিক প্রযুক্তির অ্যান্টি বার্ড কন্ট্রোল ইউনিট স্থাপনের মাধ্যমে বিমানবন্দরগুলোতে পাখির ঝুঁকি নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক বন্দুক কেনা এবং শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

নিরাপদ উড্ডয়ন এলাকা (সেফ ফ্লাই জোন) নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। এছাড়া কার্যক্রমে সমন্বয় ও অগ্রগতি পর্যালোচনার সুবিধার্থে প্রতি তিন মাস অন্তর কমিটির সভা আয়োজনের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ কমিটির সদস্যরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গুম-খুনের দৃশ্যমান বিচার প্রয়োজন, যেন কেউ ঘৃণ্য অপরাধে জড়াতে না পারে

বিমানবন্দরে পাখি ও বন্যপ্রাণী ঠেকাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ

আপডেট সময় ০৩:৩৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬