মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ হলমার্ক-বেসিক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চান আখতার হোসেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১,৭০০ ছাড়াল, ৫০০টির বেশি আফটারশক মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী শেষ মুহূর্তের গোলে জাপানকে উড়িয়ে শেষ ষোলোয় ব্রাজিল ব্রাজিলকে স্তব্ধ করে লিড নিয়ে বিরতিতে জাপান চার বছর পর নতুন উচ্চতায় বাংলাদেশের রিজার্ভ বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাল নির্বাচনী জনসভায় কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির

কুষ্টিয়া প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় আগামীকাল সোমবার কুষ্টিয়ায় যাচ্ছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উপলক্ষে রবিবার দুপুর ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে কুষ্টিয়া জেলা জামায়াত।

এসময় কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর বলেন, ২৬ জানুয়ারি (সোমবার) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাবেশ। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা ডা. শফিকুর রহমান আমিরে জামায়াত।

আরও বলেন, সমাবেশটি সকাল ৯টায় শুরু হবে। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় আগমন করবেন। তিনি পুলিশ লাইনসের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সেখান থেকে সরাসরি স্টেডিয়ামে যাবেন। আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ডা. শফিকুর রহমান সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন। কর্মসূচি শেষে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

আব্দুল গফুর জানান, সমাবেশ সফল করতে মাঠে মঞ্চ প্রস্তুত ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ ইতোমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে। আজকের মধ্যেই বাকি প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে।

সমাবেশে নারী-পুরুষ মিলিয়ে সমাগম ঘটবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সমাবেশটি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই দিনে ডা. শফিকুর রহমান কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এই চারটি জেলা সফর করবেন বলে জানানো হয়েছে।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দর, শহর জামায়াতের আমির এনামুল হকসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com