শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর: ‘লুক ইস্ট’ থেকে ‘সিল্ক রোড’ যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি বাংলাদেশের পাশে থাকবে চীন, মালয়েশিয়ার শ্রমবাজারে ‘ফাস্ট ট্র্যাক’

শিল্পকারখানার বর্জ্য ইলিশ মাছসহ জলজ প্রাণীর অস্তিত্বকে হুমকিতে ফেলছে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার শিল্পকারখানার বর্জ্য শীতলক্ষ্যা হয়ে মিশছে মেঘনায়। এই বিষাক্ত বর্জ্যে ইলিশ মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্বকে মারাত্মক হুমকির মুখে ফেলছে। গবেষণায় খোদ ইলিশের দেহেই মিলছে মাইক্রোপ্লাস্টিক, সিসা ও ক্যাডমিয়ামের মতো ক্ষতিকর উপাদান। এই উদ্বেগজনক তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নদী দূষণমুক্ত রাখা কেবল সরকারের নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আশা ইউনিভার্সিটি বাংলাদেশের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আচার্যের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, শিল্পবর্জ্যের কারণে ইলিশের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অপরিহার্য। দেশের প্রাকৃতিক সম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ কোনো গরিব দেশ নয়। মানুষের দক্ষতা, সুপেয় পানি, শস্যের বীজ ও জেনেটিক রিসোর্সই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী বিশ্বযুদ্ধ পানি বা প্রাকৃতিক সম্পদকেন্দ্রিক হতে পারে উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে দেশের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কেবল গবাদিপশুই নয়, বরং কুকুর-বিড়ালসহ সব প্রাণীর সুরক্ষায় কাজ করছে বলে জানান ফরিদা আখতার। কুকুরের সঠিক টিকা দান বা ভ্যাকসিনেশনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পেট কার্নিভালের উদাহরণ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ধূমপান বা তামাকের ব্যবহার ‘স্মার্টনেস’ নয়, বরং এটি ক্যানসারসহ নানা রোগের কারণ। ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে প্রবর্তিত নতুন আইন সবার জন্য বাধ্যতামূলক বলেও তিনি মনে করিয়ে দেন।

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, নিজেদের আচরণ, পেশাদারিত্ব ও চারিত্রিক গুণাবলির মাধ্যমে অর্জিত ডিগ্রির মর্যাদা উজ্জ্বল ও অক্ষুণ্ণ রাখতে হবে। তরুণদের দুর্নীতি, পরিবেশ দূষণ ও অস্বাস্থ্যকর অভ্যাসের বিরুদ্ধে সক্রিয় থেকে একটি সুস্থ ও নিরাপদ দেশ গড়ার দায়িত্ব নিতে হবে।

আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এস এম রেজাউল করিমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বোর্ড অব ট্রাস্টিজের প্রতিনিধি অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক।

অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এর মধ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ছয়জন শিক্ষার্থীকে ‘চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ এবং নয়জন শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ড’ প্রদান করেন উপদেষ্টা।

বাংলা৭১নিউজ/এনি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com