ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম (বা উপযুক্ত বার্ষিকী) মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল Logo এবার অমিতাভ-অভিষেককে সরাসরি হত্যার হুমকি, প্রস্তুত ২০০ লোক! Logo রামিসা হত্যা ও ধর্ষণ মামলা : সোহেলের মৃত্যুদণ্ড বহাল

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে রিফাত (১৫) নামের এক বাকপ্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে পবা উপজেলার হাজরাপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

রিফাত নগরীর মতিহার থানার মোহনপুর এলাকার মাসুর রানার ছেলে। তারা পরিবারের বাবা, মা ও দুই ভাই (রিফাতসহ) বাকপ্রতিবন্ধী। তবে রিফাতের বড় বোন সুস্থ।

ঘটনাস্থলের অদূরে কাজ করছিলেন রেলওয়ের ওয়েম্যানরা। আকাশ নামের এক ওয়েম্যান জানান, ট্রেন আসার সময় রিফাত রেললাইনের উপরে হাঁটছিল। এসময় সে ইশারায় কথা বলছিলো। ট্রেনে বার বার হর্ণ দিচ্ছিল। কিন্তু রিফাত বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়ার করণে সে শুনতে পায়নি। এসময় ট্রেনে নিচে কাটা পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

মোহনপুর এলাকার মো. মাহিম বলেন, সে কথা বলতে পারে না। সে ইশারা ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে যাচ্ছি হরিয়ানের দিকে। এসময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে রেলওয়ের জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসে।

রাজশাহী রেলওয়ে জিরআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে আসা লোকাল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম (বা উপযুক্ত বার্ষিকী) মৃত্যুবার্ষিকী আজ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু

আপডেট সময় ০২:২৩:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬