শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দল-মত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে: প্রধানমন্ত্রী রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দের দুর্গ ভেঙে শেষ ষোলোয়ে আর্জেন্টিনা অতিরিক্ত সময়েও থামেনি নাটক, সমতায় ফিরল কেপ ভার্দে খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি চীন থেকে সম্ভাব্য যুদ্ধবিমান কেনার আলোচনায় ‘নজর’ রাখছে ভারত মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে সাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, রাতের মধ্যে ঝড়ের পূর্বাভাস

গণসংযোগে অসুস্থ নাসীরুদ্দীন পাটওয়ারী, সারাদিনের কর্মসূচি স্থগিত

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ফজরের নামাজের পর থেকে সকাল ৮টা পর্যন্ত গণসংযোগ করার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর তার সারাদিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল ৮টার গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিভাবে অসুস্থ বোধ করেন। তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করবো ইনশাআল্লাহ। পরবর্তীতে প্রোগ্রামের সময় এবং স্থান ম্যাসেজে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, তিনি শান্তিনগর বাজারে একটি গণসংযোগে বক্তব্য দেন। সেখানে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারাই আমাদের ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্যের সঙ্গে, শান্তির সঙ্গে মোকাবিলা করবো।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ (শনিবার) নাসীরুদ্দীন পাটওয়ারীর সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত পলওয়েল মার্কেট, পি ডব্লিউ কলোনি এবং নয়াপল্টনে গণসংযোগ, পুরানা পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর ২টা ৩০ এ লিটল জুয়েল স্কুলের সামনে নির্বাচনি পথসভা, বায়তুল মোকাররমে আসরের নামাজ আদায়, এরপর মসজিদ এলাকা ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com