ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

শাড়ি ও খোঁপায় কুসুমের স্নিগ্ধতা

দেশের নন্দিত অভিনেত্রী কুসুম শিকদার। পর্দায় তার উপস্থিতি দর্শকের জন্য বাড়তি কিছু। দীর্ঘদিন ধরে অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি; এর পাশাপাশি তার রূপ-লাবণ্য দিয়ে ভক্তদের নজর কাড়েন। সম্প্রতি অভিনেত্রীর নতুন কিছু ছবি বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

বৃহস্পতিবার বিকেলে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন কুসুম শিকদার। ছবিতে তাকে একটি নীল ও সবুজ আভার প্রিন্টেড শাড়িতে দেখা গেছে। সাথে খোঁপা করে বাধা চুল এবং কানে ও গলায় ফুলের ডিজাইনের অর্নামেন্টস তার লুকে এনেছে আভিজাত্যের ছোঁয়া। কখনো চেয়ারে বসে, আবার কখনো হাতে গোলাপ ফুল নিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী; যা নজর কাড়ে তার ভক্তদের।

ছবিগুলো পোস্ট করার পরপরই অভিনেত্রীর মন্তব্য ঘর ভরে গেছে প্রশংসায়। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রবাদ আছে, ওল্ড ইজ গোল্ড। খুব সুন্দর।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘মার্জিত স্টাইলের সঙ্গে চমৎকার লুক।’ আবার কেউ কেউ তার শাড়ির সাথে সাজের প্রশংসা করে লিখেছেন, ‘গোলাপ আর আপনি দুটোই সুন্দর।’

দীর্ঘদিন ধরেই ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করে আসছেন কুসুম শিকদার। ‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ এবং ‘শঙ্খচিল’-এর মতো দর্শকপ্রিয় ও জীবনমুখী সিনেমায় অভিনয় করে তিনি কুড়িয়েছেন দর্শকদের প্রশংসা। পর্দায় সরব উপস্থিতির পাশাপাশি প্রায়ই নতুন লুক নিয়ে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

শাড়ি ও খোঁপায় কুসুমের স্নিগ্ধতা

আপডেট সময় ১১:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬