শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে বিগত সরকার

মৌলভীবাজা প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “গত ১৫ বছরে মৌলভীবাজার এলাকায় একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠিত হয়নি, যা এ অঞ্চলের প্রতি ক্ষমতাসীনদের চরম অবহেলার প্রমাণ। মানুষের মৌলিক চিকিৎসাসেবার মতো গুরুত্বপূর্ণ খাতেও সরকার ব্যর্থ হয়েছে।”

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেছেন, “২০০৮ সালের পর ক্ষমতায় এসে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। একইসঙ্গে উন্নয়ন থেকেও বঞ্চিত করেছে বহু অঞ্চল।”

তিনি আরো বলেন, “চিকিৎসার জন্য আজও মৌলভীবাজারের মানুষকে সিলেট কিংবা ঢাকামুখী হতে হয়। এতে সময় ও অর্থ অপচয় হয় এবং জীবন ঝুঁকির মধ্যে পড়ছে সাধারণ মানুষের। অথচ, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও সরকার এ অঞ্চলে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন করতে পারেনি।”

বিএনপির চেয়ারম্যান বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে প্রতিটি জেলার মানুষের চিকিৎসার অধিকার নিশ্চিত করা হবে। অবহেলিত এলাকাগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।”

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা তারেক রহমানের বক্তব্যে সমর্থন জানান।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com