বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

কাশ্মীরে আবারও ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বিভিন্ন স্থানে দ্বিতীয়বারের মতো ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে।

ভারতের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। তবে রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের পক্ষ থেকে নতুন গুলি বিনিময় নিয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ভারতের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী ‘অযৌক্তিকভাবে’ গুলি ছোড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে।

এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পেহেলগাঁওয়ে হামলার ঘটনায় ২৬ জন পর্যটক নিহত হয়।

এ ঘটনার পর ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। যার মধ্যে সিন্ধু পানিচুক্তি বাতিল, এমনকি পাকিস্তান এক ফোঁটা পানিও পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা পরিষেবা বন্ধ ও দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ‘সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল’ করেছে, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিমলা চুক্তি। বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্ত। আকাশপথও বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এছাড়া আরও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

 সূত্র: এনডিটিভি, রয়টার্সফ্রান্স২৪

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com