ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম Logo মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী আজ Logo ১৯ যাত্রী নিয়ে আকাশে উড়ল চীনের প্রথম বৈদ্যুতিক উড়োজাহাজ Logo মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo পর্তুগালের বড় হারে ভীষণ খুশি রোনালদোর মা Logo নিষিদ্ধ আনচেলত্তি, আজ ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন কে Logo জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত বাংলাদেশ Logo ‘গোপালগঞ্জে যাদের অস্ত্র হাতে দেখা গেছে, তাদের গ্রেফতার করা হবে’ Logo মাস্ক পরে মাঠে নামবেন মার্টিনেজ, আর্জেন্টিনা দলে বড় বদল Logo এবার অমিতাভ-অভিষেককে সরাসরি হত্যার হুমকি, প্রস্তুত ২০০ লোক!

আমির হামজাকে হত্যার হুমকি: থানায় শ্যালকের জিডি

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত ১১টার দিকে আমির হামজার পক্ষে জিডিটি করেন তার শ্যালক আবু বক্কর।

এদিকে সোমবার রাতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে নিজের সব ওয়াজ মাহফিল স্থগিত করেন আমির হামজা।

জিডির বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, সামাজিক মাধ্যম ফেসবুকে আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে— এমন কয়েকটি লিংক সংযুক্ত করে শ্যালক আবু বক্কর একটি জিডি করেছেন। জিডিটি প্রসিকিউশন করে আদালতের অনুমতি সাপেক্ষে আমরা তদন্ত করে দেখব।

সম্প্রতি আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য রাখছেন।

এ ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। নারীদের পক্ষ থেকে আমির হামজার বিচার দাবি করে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল হয়েছে। তবে আমির হামজা নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালের। বক্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য রাখায় কুষ্টিয়া এবং খুলনার আদালতে আমির হামজার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

অপরদিকে আমির হামজাকে হত্যার হুমকির ঘটনায় এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়া শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সদর উপজেলা জামায়াতের নেতাকর্মীরা। ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় স্ট্রোক করে মারা যান জেলা জামায়াতের আমির আবুল হাশেম।

এসব ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে সারা দেশে নিজের ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত করেছেন জামায়াতের প্রার্থী আমির হামজা। সোমবার রাতে ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়ে আমির হামজা লিখেছেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসির মাহফিলের সব শিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি।’

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকের মানবসম্পদ কর্মকর্তা হলেন মনজুরুল আলম

আমির হামজাকে হত্যার হুমকি: থানায় শ্যালকের জিডি

আপডেট সময় ০১:৫৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬