শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার কণ্ঠে উজ্জীবিত হয়েছিল বাঙালি জাতি দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু শিগগিরই তেলের দামের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে : অর্থমন্ত্রী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে একদিনে দুই যুদ্ধবিমান, তিন ড্রোন ও দুই মিসাইল ভূপাতিতের দাবি ইরানের চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩

কোকোকে নিয়ে কটুক্তি : আমির হামজার বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তির অভিযোগে মুফতী আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানি মামলা হয়েছে। সোমবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত একটি ওয়াজ মাহফিলে আমির হামজাকে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তি করতে দেখা যায়। এতে কোকোর পরিবার, বিএনপি নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বক্তব্যের কারণে কোকো স্মৃতি সংসদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

আইনজীবী বাবুল হাওলাদার বলেন, মামলার শুনানি শেষে আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com