ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ Logo ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচে ফিরল বাংলাদেশ Logo জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ Logo সাভারে মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭ Logo দক্ষিণ কোরিয়ায় পরীক্ষায় এআই দিয়ে নকল, স্মার্ট চশমা নিয়ে উদ্বেগ Logo রিয়্যাক্টর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ, ঐতিহাসিক পরীক্ষায় রূপপুর আজ Logo চট্টগ্রামে কর্মরত ২০ লাখের মধ্যে নারী ২১ শতাংশ Logo পোশাক খাতকে অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদ উঠে পড়ে লেগেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত Logo বাহরাইনের বিমান ঘাঁটির রাডার সিস্টেমে ড্রোন হামলার দাবি ইরানের

কোকোকে নিয়ে কটুক্তি : আমির হামজার বিরুদ্ধে মামলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তির অভিযোগে মুফতী আমির হামজার বিরুদ্ধে খুলনায় মানহানি মামলা হয়েছে। সোমবার খুলনা মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি মো. জহিরুল ইসলাম বাপ্পি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, ফেসবুক আইডির মাধ্যমে প্রচারিত একটি ওয়াজ মাহফিলে আমির হামজাকে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটুক্তি করতে দেখা যায়। এতে কোকোর পরিবার, বিএনপি নেতাকর্মীসহ সংশ্লিষ্টদের মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

এজাহারে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই বক্তব্যের কারণে কোকো স্মৃতি সংসদের সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।

আইনজীবী বাবুল হাওলাদার বলেন, মামলার শুনানি শেষে আদালত এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

ভারতের নীরব ভূমিকা আমাদের জন্য শঙ্কার: হাসনাত আবদুল্লাহ

কোকোকে নিয়ে কটুক্তি : আমির হামজার বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০১:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬