শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে দলটির বসুন্ধরাস্থ কার্যালয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।  

জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজ সূত্র জানা গেছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প-বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. মিচেল লি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

এছাড়া, ভবিষ্যতে উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com