শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল সেনাপ্রধানের পর এবার অ্যাটর্নি জেনারেলকেও সরিয়ে দিলেন ট্রাম্প ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি-কুপিয়ে হত্যা ইরানকে নতুন হুমকি ট্রাম্পের, লক্ষ্য এখন সেতু-বিদ্যুৎকেন্দ্র

দীপিকাকে অন্ধকার ঘরে আটকে রেখে শাস্তি!

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ক্যারিয়ারে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। অল্প কিছুদিন হলো, কোলে সন্তান এসেছে তার; এখন অভিনেত্রীর সময় কাটছে মাতৃত্ব নিয়ে। এমন সময় দীপিকার ছোটবেলার একটি স্মৃতি নিয়ে বেশ আলোচনা।

মাঝে মাঝেই ছোটবেলার নানা ঘটনা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন দীপিকা পাড়ুকোন। কখনও সাক্ষাৎকারের মাধ্যমে, আবার কখনও কোনো শো-তে এসে। একঅবার কাপিল শর্মার শো-তে গিয়ে দীপিকা জানিয়েছিলেন, তাকে বেশ কড়া শাসনের মধ্যে রাখতেন বাবা-মা। দুষ্টুমি করলে মিলতো শাস্তি।

দীপিকা বলেন, ‘আমরা যে ফ্ল্যাটে থাকতাম আর আগে সেখানে একটা বড় রান্নাঘর ছিল, একটা স্টোর রুমও ছিল সেটার সঙ্গে। যখনই আমি দুষ্টুমি করতাম, বা অসভ্যতা করতাম বাবা মায়ের সঙ্গে কিংবা হোমওয়ার্ক করতাম না তখন আমাকে ওই স্টোর রুমে আটকে রাখা হতো। ওই ঘরের সুইচ বাইরে ছিল। বাবা আমায় ওখানে ঢুকিয়ে বাইরে দিয়ে আলো নিভিয়ে দিত।’

দীপিকা একইসঙ্গে জানিয়েছেন, তার ব্যক্তিজীবন থেকে কর্মজীবন, সর্বত্রই তার বাবার অবদান বিশাল। অভিনেত্রী বাবার বিষয়ে কথা বলতে গিয়ে আবুধাবির একটি অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমার বাবা সবসময় আমায় বলেছেন যা খুশি কর মানুষ তোমায় মনে রাখবে তুমি কেমন মানুষ সেটার জন্য। আমি তাই সেটাই মনে রেখে চলার চেষ্টা করি।’

গত বছর দীপিকার কোলে আসে তাদের প্রথম কন্যা সন্তান দুয়া। তবে এখনও মেয়ের মুখ দেখাননি দীপিকা-রণবীর দম্পতি। 

বাংলা৭১নিউজ/একেএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com