ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার পর গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব।

তিনি বলেন, ‘নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। পিজিতে (বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নিয়ে যাচ্ছি।’

মাহমুদুর রহমান মান্নার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার দল।

এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না।

তখন তার দল সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ২০১৫ সালে গ্রেফতারের পর কারাগারে থাকা অবস্থায়ও হার্ট অ্যাটাক করেন নাগরিক ঐক্যের সভাপতি। তখন তাকে হাসপাতালে পাঠানো হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?

হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

আপডেট সময় ১২:৫০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬