ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, অনুষ্ঠানস্থলে তারেক রহমান

বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় সপরিবারে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে আছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় তারেক রহমান সপরিবারে শোকসভা মঞ্চে এসে পৌঁছেছেন।

এর পর বেলা ৩টা ৫ মিনিটে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে এই শোকসভা শুরু হয়। এতে শোকগাথা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।

শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। তবে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবী নেতারা শোকবক্তব্য দেবেন।

এর আগে শুক্রবার সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও আশপাশের এলাকায় নেতাকর্মী, সমর্থক এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের উপস্থিতি দেখা যায়। দোয়া মাহফিল ও শোকসভাকে ঘিরে পুরো এলাকা কঠোর নিরাপত্তাবেষ্টনীর আওতায় রাখা হয়েছে। প্রবেশপথে পরিচয়পত্র যাচাইসহ একাধিক ধাপে নিরাপত্তা তল্লাশি চলছে। নির্ধারিত কার্ড দেখিয়েই অতিথিদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শোকসভায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নাগরিক সমাজের প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেবেন। রাজনৈতিক নেতাকর্মীরা দর্শক সারিতে উপস্থিত থাকবেন, তবে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ রাখা হয়নি। অনুষ্ঠান চলাকালে শৃঙ্খলা বজায় রাখতে ভেতরে ছবি তোলা, সেলফি ও হাততালি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যারা ভেতরে প্রবেশ করতে পারবেন না, তাদের জন্য বাইরে বড় পর্দায় শোকসভার কার্যক্রম সরাসরি দেখার ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজকরা জানান, আমন্ত্রণপত্র ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। তবে তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। মিডিয়াকর্মীদের জন্যও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক করা হয়েছে। দাওয়াতপ্রাপ্ত রিপোর্টার, ক্যামেরাপারসন ও মাল্টিমিডিয়া কর্মীরা অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর ভোরে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। সে সময় মানিক মিয়া এভিনিউসহ পুরো সংসদ ভবন এলাকা শোকার্ত মানুষের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পরে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

খালেদা জিয়ার স্মরণে শোকসভা শুরু, অনুষ্ঠানস্থলে তারেক রহমান

আপডেট সময় ০৪:০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬