ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে। সৃষ্টির সেরা জীব হিসেবে নিজেকে অন্য প্রাণ ও প্রকৃতির সেবায় নিয়োজিত করতে হবে।

বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় বেইলি রোডে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের ৭৫তম প্রতিষ্ঠা জন্মদিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা বলেন। 

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে রিজওয়ানা হাসান বলেন, আজ তিনি প্রধান অতিথি হিসেবে নয়, ভিকারুননিসা নুন স্কুল পরিবারের সদস্য হিসেবে উপস্থিত হতে পেরে সম্মানিত বোধ করছেন। 

তিনি বলেন, এই স্কুল অসংখ্য যোগ্য ও স্বনামধন্য শিক্ষার্থী তৈরি করেছে। এই স্কুলকে যারা মহিমান্বিত করেছেন, শ্রম দিয়েছেন সেই মানুষ গড়ার কারিগরদের জানাই অশেষ শ্রদ্ধা।

উপদেষ্টা সবাইকে পরিবেশের প্রতি আরো যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের বুঝতে হবে কেন আমরা প্লাস্টিকের বোতল ছেড়ে কাচের জগ-গ্লাসে ফেরত যাচ্ছি। এটা মূল্যবোধের বিষয়। যারা এখানে আছেন তারা বাবা-মাকে, পরিবারকে প্লাস্টিকের ব্যাগের বদলে আগের মতো চটের ব্যাগ ব্যবহার করতে অনুরোধ করবেন। বর্তমানে প্লাস্টিক আমাদের শরীরের রক্তে, ফুসফুসে, মায়ের দুধে পর্যন্ত পাওয়া যাচ্ছে, এ জন্য মানুষের অসচেতনতা দায়ী।

উপদেষ্টা বলেন, আপনাদের রাজনীতি সচেতন হতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। ব্যক্তিগত জীবনের সফলতা শুধু ব্যক্তি ও পরিবার উদযাপন করে; কিন্তু সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সফলতা সমাজ ও রাষ্ট্র উদযাপন করে। দেশকে বদলাতে হলে আগে নিজেকে বদলাতে হবে।

অধ্যক্ষ মাজেদা বেগম তার বক্তৃতায় বলেন, উপদেষ্টা রেজওয়ানা হাসান তার মানবিক ও সামাজিক দায়বদ্ধতার কারণে এই স্কুলের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের প্রেরণার উৎস। নিজেকে এই পরিবারের সঙ্গে যুক্ত রাখার জন্য তিনি উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মো. আজমল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন।

আলোচনা শেষে স্কুল ও কলেজের ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে উপদেষ্টা সবাইকে নিয়ে কেক কাটেন এবং বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

বাংলা৭১নিউজ/একেএম

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : তথ্য উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬