ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

রাজধানীতে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকায় একটি চারতলা ভবনে রঙের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মিস্ত্রির (৩৫) মৃত্যু হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল চারটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ভবন থেকে নিচে পড়ে যান। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাকে হাসপাতালে নিয়ে আসা সোহাগ জানান, আদাবর থানার শেখেরটেক ব্রিজের পাশেই একটি চারতলা ভবনের বাইরের দিকে রঙের কাজ করছিলেন ওই ব্যক্তি। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

রাজধানীতে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু

আপডেট সময় ০৭:৫৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬