বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

ইসিতে পঞ্চম দিনের আপিলে ৭৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে আপিল শুনানির পঞ্চম দিনে ৭৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। আজ (বুধবার) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ১০০টি আপিলের শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আজ ২১১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর করে প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়েছে, ১৭টি আপিল নামঞ্জুর হয়েছে এবং ১০টি আবেদনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

ইসি সচিবালয় সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে মোট ৩৮০টি আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৭৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। বিপরীতে ৮১টি আবেদন নামঞ্জুর করা হয়েছে এবং ২৩টি শুনানি এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তফসিল অনুযায়ী, ১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আপিল নিষ্পত্তি কার্যক্রম চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

প্রতীক বরাদ্দের পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা। এই প্রচারণা চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com