শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১০ রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি : জামায়াত আমির ফ্যাসিবাদী শাসনে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল : রাষ্ট্রপতি ফ্যাসিস্ট ও তাদের দোসররা যেন সংসদকে কলুষিত করতে না পারে : নাহিদ সংসদের দর্শকসারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী সংসদ হবে দেশের সব সমস্যা সমাধানের মূল কেন্দ্রবিন্দু : প্রধানমন্ত্রী সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

বায়রা নির্বাচনে অনুমতি দিল ইসি

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৭ জানুয়ারি (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আচরণবিধি প্রতিপালনসাপেক্ষে বায়রার ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ে এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। এর মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং পুলিশ মহাপরিদর্শকসহ গুরুত্বপূর্ণ দপ্তরগুলো রয়েছে।

সূত্র জানায়, আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সকাল থেকে শুরু হবে ভোটগ্রহণ। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়েও ডিএমপি কমিশনারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com