ঢাকা ১০:২১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

এনসিপি থেকে পদত্যাগকারীদের নতুন প্ল্যাটফর্ম আসছে, নাম ‘জনযাত্রা’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগ করা কয়েকজন নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা আসতে পারে।

এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে জানা গেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন। উদ্যোক্তারা বলছেন, তাঁদের লক্ষ্য দেশে নতুন ধারার রাজনীতি গড়ে তোলা।

শোনা যাচ্ছে, এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা। তাঁরা দিকনির্দেশনাও দেবেন। সামনে থাকবেন তরুণেরা।

এ বিষয়ে মেঘমল্লার বসু গণমাধ্যমকে বলেন, ‘নিপীড়িত মানুষদের হয়ে কথা বলার জন্য দীর্ঘদিন ধরেই একটি প্ল্যাটফর্ম গড়ার কাজ চলছে। গণমাধ্যমকে এখন এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’ তিনি জানান, ১৬ জানুয়ারি এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হবে এবং এর নাম হবে ‘জনযাত্রা’।

প্ল্যাটফর্মটির উদ্যোক্তারা জানান, তাঁদের লক্ষ্য গণতান্ত্রিক সমাজতন্ত্র ঘরানার একটি রাজনৈতিক দল গঠন। নির্বাচনের আগে অন্তত ছয় মাস থেকে এক বছর প্ল্যাটফর্ম আকারে সক্রিয় থেকে নীতি সংলাপ, নাগরিকদের সংগঠিত করা, বিভিন্ন সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং তৃণমূলে সংগঠন গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর ছয় মাস থেকে এক বছরের মধ্যে প্ল্যাটফর্মটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে। এর আগে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করা হবে। বর্তমানে গঠনতন্ত্র তৈরির কাজ চলছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট করার সিদ্ধান্তের পর দলটির অন্তত ১৬ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করেন। তাঁদের কয়েকজন পর্যায়ক্রমে নতুন এই প্ল্যাটফর্মে যুক্ত হবেন বলে শোনা যাচ্ছে।

এনসিপির এই পদত্যাগী নেতাদের একজন মুশফিক উস সালেহীন। তিনি এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক ছিলেন। নতুন প্ল্যাটফর্মে যোগ দিচ্ছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যদের কথা আমি বলতে পারছি না। তবে আমি এখন পর্যন্ত কোনো প্ল্যাটফর্ম বা দলে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিইনি।’

এই উদ্যোগে সম্পৃক্ত একজন ছাত্রনেতা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, তরুণেরাই এই প্ল্যাটফর্মের মূল দায়িত্বে থাকবেন। তবে বিভিন্ন স্তরের শিক্ষক, বুদ্ধিজীবী, সামাজিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা নেপথ্যে যুক্ত থাকবেন এবং দিকনির্দেশনাও দেবেন।

পাশাপাশি বিদেশে অবস্থানরত উদ্যোগী প্রাক্তন ছাত্রনেতা, শিক্ষক ও রাজনৈতিক কর্মীরাও এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছেন। তবে প্রাথমিক পর্যায়ে অনেকেই প্রকাশ না করে কাজ করবেন। কেউ কেউ ছদ্মনাম ব্যবহার করবেন।

উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আলোচনা ও প্রস্তুতি চলে। এরই ধারাবাহিকতায় একাধিক ‘অ্যাসেম্বলি’ (সভা) সম্পন্ন করে তাঁরা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে প্ল্যাটফর্মটির ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়েছে এবং আত্মপ্রকাশ অনুষ্ঠান ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কাজ চলছে।

নতুন প্ল্যাটফর্ম গড়ার উদ্যোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, দীর্ঘ সময় ধরে ‘ইনডিভিজুয়াল’ আন্দোলন বা বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা—এমন বিভিন্নজনের সঙ্গে কথা বলে প্ল্যাটফর্মটি গোছানো হচ্ছে। অনেকের সঙ্গে আলাপ হচ্ছে। প্রাথমিকভাবে একটি ঘোষণা আসবে।

পরে নির্দিষ্ট সময়ে আরও অনেক মানুষ যুক্ত হবে। নেতৃত্বে কারা থাকবেন–এ প্রশ্নে তিনি বলেন, সময় হলে সবাইকে জানানো হবে। জুলাই আন্দোলনের সমন্বয়কদের অনেকে, নির্বাচিত বিভিন্ন ছাত্র সংসদের নেতারা, জুলাই গণ-অভ্যুত্থানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতারা থাকবেন।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২

এনসিপি থেকে পদত্যাগকারীদের নতুন প্ল্যাটফর্ম আসছে, নাম ‘জনযাত্রা’

আপডেট সময় ০৪:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬