ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক Logo জাতিসংঘের আস্থা পুনরুদ্ধার ও নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান খলিলুর রহমানের Logo শচীনকে ছাড়িয়ে রুটের নতুন ইতিহাস Logo স্ত্রী পাশে থাকা সত্ত্বেও ম্যানেজারের ওড়নায় মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ভাইরাল Logo শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের বৈঠক Logo বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী আসনের প্রস্তাব জাতিসংঘ মহাসচিবের Logo জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের সময় ওয়াকআউট করল ইরান Logo জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা

রোহিঙ্গাদের গণহত্যা মামলায় জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) শুনানিতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিনজন রোহিঙ্গা। তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

সোমবার ঢাকার কানাডিয়ান হাইকমিশন এই তথ্য জানিয়েছে।

হাইকমিশন জানায়, আইসিজের মামলার শুনানিতে সাক্ষ্য দিতে যাওয়া তিনজন রোহিঙ্গার সঙ্গে হাইকমিশনারের আলোচনা হয়েছে। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী নিপীড়ন ও সহিংসতা, অধিকার ও ন্যায়বিচারের জন্য তাদের চলমান সংগ্রাম এবং আন্তর্জাতিক জবাবদিহির গুরুত্বের ওপর আলোকপাত করা হয়।

রোহিঙ্গা প্রতিনিধিরা আইসিজের মামলায় তাদের কথা শোনাসহ নানাভাবে সমর্থন করার জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাইকমিশনার সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তাদের সাহসিকতার স্বীকৃতি দিয়েছেন এবং মানবাধিকার, জবাবদিহি ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

কানাডা রোহিঙ্গাদের জন্য জবাবদিহি, মর্যাদা ও ন্যায়বিচারকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার সমর্থনে অটল রয়েছে। হেগের স্থানীয় সময় সোমবার আইসিজেতে মামলার শুনানি শুরু হবে। আগামী তিন সপ্তাহ পর্যন্ত চলবে এই শুনানিপর্ব।

বাংলা৭১নিউজ/এনি

Tag :

জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

আন্তর্জাতিক আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিন রোহিঙ্গা

আপডেট সময় ০৪:১২:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬