ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় সভা ১৯ জানুয়ারি

আসন্ন রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় আগামী ১৯ জানুয়ারি একটি সভার আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১১ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

তিনি বলেন, আগামী ১৯ জানুয়ারি সকল অংশিজনকে নিয়ে একটা সভা আহ্বান করেছি এ বিষয়ে পর্যালোচনা করার উদ্দেশ্যে। পর্যালোচনা করার পর আমাদের সমস্থ পরিস্থিতি আরও ভালো বলতে পারবো।

ভারত-বাংলাদেশ দুদেশের সম্পর্ক একটা উত্তেজনাকর অবস্থায় আছে। অনেকেই বলছেন দুদেশের বাণিজ্যে এটির প্রভাব পড়তে পারে। আপনারা কি মনে করছেন-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মুহূর্তে আমরা কিছু দেখছি না। কোন প্রভাব পড়বে এরকম কোন কিছু আমরা দেখছি না।

বাণিজ্যের ক্ষেত্রে কোন চাপ অনুভব করেন কিনা- জানতে চাইলে তিনি বলেন, না আমরা করি না।

বিদ্যমান আমদানি নীতি আদেশের (২০২১-২৪) থেকে বড় পরিবর্তন এনে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য নতুন আমদানি নীতি আদেশের (আইপিও) খসড়া তৈরি করা হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, আমরা আমদানি আইপিও অর্ডারের বড় পরিবর্তনগুলো করার চেষ্টা করছি, সেগুলো কেবিনেটের মাধ্যমে চুড়ান্ত হলে বিস্তারিত জানানো হবে। তবে আমদানি নীতি আদেশ আমরা উদারী করার প্রচেষ্টা করছি। সহজ করারো চেষ্টা করছি।

তিনি বলেন, আমার বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য সকল স্টেকহোল্ডারদের নিয়ে মিটিং করেছি আজ। খুব দ্রুতই আমরা সেটা কেবিনেটে উপস্থাপণের চেষ্টা করছি। আগামী কেবিনেটে না হলে পরবর্তী ক্যাবিনেটে এটি উঠবে।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, বাণিজ্য নীতির পাতায় পাতায় পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন আমরা বাণিজ্য সহজ করতে চাচ্ছি। আমরা আন্তর্জাতিকভাবেও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ট্রেড ফ্যাসিলিটিশন এগ্রিমেন্ট এ স্বাক্ষর করেছি।

তিনি আরও বলেন, সে হিসেবে বিভিন্ন জায়গায় পরিবর্তন করে ব্যবসা বাণিজ্যকে সহজ করা হচ্ছে।সমস্ত আইপিও জুড়ে একটা বড় পরিবর্তন থাকবে বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

রমজান উপলক্ষ্যে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনায় সভা ১৯ জানুয়ারি

আপডেট সময় ০৩:৫২:৩৯ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬